যশোরে বাসাবাড়ির আসবাবপত্র ও মালামাল ভর্তি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হয়।আটকরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার আড়িয়ারকুঠি গুছিডাঙা গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম এবং আরিফ হোসেনের ছেলে দুলাল হোসেন।জানা গেছে, ডিবি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১০টার দিকে রেলস্টেশন খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপে (ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২) তল্লাশি চালায়। এ সময় পিকআপে থাকা বাসাবাড়ির আসবাবপত্রের মধ্যে লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ফরিদুল ও দুলালকে আটক করা হয়।যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবু হাসান জানান, পিকআপে থাকা খাটের নিচে গাঁজাগুলো পাওয়া যায়। মাদক পাচারের ঘটনায় চালক জাহিদ ও হেলপার পারভেজ আপেল জড়িত নন। তারা জানতেন না আসবাবপত্রের মধ্যে গাঁজা আছে। তবুও তাদের হেফাজতে নেয়া হয়েছে। পিকআপে থাকা ফরিদুল ও দুলাল মাদক পাচারের সঙ্গে জড়িত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা
রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও বিহারে বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে Read more

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল Read more

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন জামায়াত আমির
তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন জামায়াত আমির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা Read more

টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। এছাড়া লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। একনজরে দেখে নিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন