নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০ জনের এই তালিকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম থাকলেও সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করেছেন নুরুল হক নুর।আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ডাকসু হামলার ৬ বছর উপলক্ষে এক  প্রতিবাদ সভায় যোগ দিয়ে নুরুল হক নুর এ কথা বলেন।তিনি বলেন, ‘যেই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জনসমক্ষে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি।’তিনি আরো বলেন, ‘একক ব্যক্তিকে গানম্যান দিয়ে গোটা দেশকে নিরাপদ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও  নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না।’পুলিশ ও সেনাবাহিনীর দুর্বৃত্তরা পোশাক পরিহিত অবস্থায় চলতি বছরের ২৯ আগস্ট জনসমক্ষে হামলা চালিয়েছিল উল্লেখ করে নুর বলেন, ৩০ কার্যদিবসের মধ্যে এই হামলার ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে চলতি বছরের ৪ সেপ্টেম্বর বিচার বিভাগীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হলেও এখন পর্যন্ত এই হামলায় জড়িতদের চিহ্নিত ও বিচার করা হয়নি। এতে বোঝা যায় সেদিনের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের মৌন সমর্থন রয়েছে।এই ঘটনার জন্য সরকারের দায় রয়েছে জানিয়ে নুর বলেন, হামলার ঘটনার বিচার না হওয়ায় প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদেরও আমি দায়ী করব।তাই গানম্যান প্রত্যাখ্যান করে নিজের ওপর কোনো ধরনের হামলা হলে তার দায় বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের নিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি Read more

সোনালীসহ ৩৩ ব্যাংকে জমা দেওয়া যাবে হজ ফি
সোনালীসহ ৩৩ ব্যাংকে জমা দেওয়া যাবে হজ ফি

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে ৩৩টি ব্যাংক। এসব ব্যাংকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ জমা দেওয়া যাবে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব Read more

টিভিতে যেসব খেলা দেখবেন আজ (৩০ জুলাই, ২০২৫)
টিভিতে যেসব খেলা দেখবেন আজ (৩০ জুলাই, ২০২৫)

বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে।ক্রিকেটবুলাওয়ে টেস্ট-১ম দিনজিম্বাবুয়ে-নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসটেনিসকানাডিয়ান ওপেনরাত ৯-৩০ মি., সনি স্পোর্টস Read more

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর Read more

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম Read more

ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না
ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না

ডাকসু ও জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও পরাজিত করতে হয়েছে। আপাতত তারা এতে সফল হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন