উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ডিসেম্বরের শেষভাগে হঠাৎ করে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। শীতের দাপটে মানুষের চলাচল কমে যাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা।সোমবার (২২ ডিসেম্বর) ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সকাল থেকে সারাদিন হিমেল বাতাস বয়ে যাওয়ায় সড়ক, হাটবাজার ও খোলা জায়গায় মানুষের উপস্থিতি ছিল খুবই কম। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তাদের অধিকাংশই ভারী শীতবস্ত্র পরে চলাফেরা করছেন।দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৭ শতাংশ।খানসামাসহ আশপাশের উপজেলাগুলোতে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। ভোরের তীব্র ঠান্ডার কারণে দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছেন না। ফলে তাদের দৈনন্দিন আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।খানসামার খামারপাড়া এলাকার বাসিন্দা ইউনুস আলী বলেন, ‘কুয়াশা আর ঠান্ডা বাতাসে বাইরে বের হতে মন চায় না। এই শীতে কাজ করা খুব কষ্টকর।’একই উপজেলার দুহশুহ গ্রামের বাসিন্দা জনাব আলী জানান, ‘সারাদিন মাঠে কাজ করতে হয়। কিন্তু এই ঠান্ডা আর কুয়াশার কারণে কাজে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে।’এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ২৩ ডিসেম্বরের পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শেষদিকে জেলার কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি বুধবার থেকে কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও রাতের ঠান্ডা আরও বাড়তে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি
সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি

কিশোরী বেনজির ভুট্টোর উপস্থিতি সিমলার সেই রুক্ষ-শুষ্ক বৈঠকের পরিবেশে যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল, সেটা ওখানে উপস্থিত অনেকেই পরে Read more

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এছাড়া Read more

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার।দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের Read more

মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৩৮ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী
মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৩৮ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে আটক রাখা স্থান থেকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। Read more

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ ভারত: মোদি
চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ ভারত: মোদি

দীর্ঘ ৭ বছর পর চীন সফরে গিয়ে ভারত-চীন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের Read more

আমতলীতে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
আমতলীতে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ব্লক পাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন