সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।তিনি জানান, ধানমন্ডি থানায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে একটি মামলা দায়ের হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।  ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর ঘটনা রাতে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে হামলা চালায় ও সেগুলোকে পুড়িয়ে দেয়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানান। এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানটে হামলা হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮ টায়
রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮ টায়

রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় Read more

তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী
খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হওয়া কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ Read more

নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর
নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছেন মৃত বাদল মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪৫)। সোমবার (১৫ Read more

গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপির দুঃখ প্রকাশ
গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপির দুঃখ প্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন