পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দি, বলেছেন যে, যখন ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে, তখন রাজপথে আন্দোলনই একমাত্র বিকল্প। তিনি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের গণআন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন।শনিবার (২০ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে ইমরানের বার্তা তুলে ধরেন পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম রাজা। তোশাখানা-২ মামলায় এক বিশেষ আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে, আর তার পরই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সালমান আকরাম রাজা সাংবাদিকদের জানান, দলের আইনজীবীদের মতে, ইমরান খানকে একাকী বন্দি (সলিটারি কনফাইনমেন্ট) রাখা হয়েছে। তিনি আরও জানান, একটি বিজ্ঞপ্তিতে ইমরান খানের পরিবারের সদস্যদের আদালতে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং বিচারকরা ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে যুক্ত হবেন।রাজা জানান, ইমরান খান বলেছেন, তিনি তার অবস্থান থেকে “এক ইঞ্চিও” সরে যাবেন না এবং প্রয়োজনে শাহাদাতের বিনিময়ে হলেও জনগণের স্বাধীনতা রক্ষা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, বিচার বিভাগের সব পথ বন্ধ হয়ে গেছে, আদালতে শুনানি হচ্ছেনা, এবং ন্যায়বিচার আর পাওয়া যাচ্ছে না, তাই প্রতিবাদই একমাত্র পথ।পিটিআই ও বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতারা তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের তীব্র সমালোচনা করেছেন এবং এটি চরম অবিচার হিসেবে উল্লেখ করেছেন।পিটিআই তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে রায়টিকে ইতিহাসের একটি “অন্ধকার অধ্যায়” হিসেবে অভিহিত করেছে। দলটি জানিয়েছে, রায় ঘোষণার সময় ইমরান খান আদিয়ালা কারাগারে স্থাপিত আদালতে উপস্থিত ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি–এলডিপির দুই গ্রুপের সংঘর্ষ
চন্দনাইশে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি–এলডিপির দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপ এবং এলডিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

ভোলায় বন্ড শো-রুমে দুর্ধর্ষ চুরি, ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা
ভোলায় বন্ড শো-রুমে দুর্ধর্ষ চুরি, ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা

ভোলা বাংলাস্কুল মোড়ে অবস্থিত বন্ড শো-রুমের স্টোরের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা Read more

যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন
যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনার মধ্যে যেকোন সময় ছোড়া হতে পারে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। করাচির উপকূলে দেশটির বিশেষ অর্থনৈতিক Read more

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী
জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

বিএনপিসহ ৩০ দলের সঙ্গে ফের বসছে ঐকমত্য কমিশন
বিএনপিসহ ৩০ দলের সঙ্গে ফের বসছে ঐকমত্য কমিশন

সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদসহ প্রয়োজনীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং আগের অসমাপ্ত আলোচনা শেষ করতে ফের বিএনপিসহ ৩০ দলের সঙ্গে বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন