শহিদ ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্নস্থানে এখনো ভিড় করছেন সাধারণ মানুষ। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন, কেউ কবর দেখার জন্য অপেক্ষা করছেন। আবার কেউ কেউ মোবাইলে ছবি তুলছেন।শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে রাত ৮ টার দিকে সরেজমিনে দেখা গেছে, কবরস্থানের সামনের অংশের নিরাপত্তা বাহিনীর বলয় খুলে দেয়া হয়েছে। শাহবাগ থানা ও টিএসসির ব্যারিকেডও তুলে দেয়া হয়েছে। তবে বিভিন্ন জায়গায় এখনো পুলিশ সদস্যরা অবস্থান করছেন। একইসঙ্গে কবরস্থানে প্রবেশের জন্য ব্যবহৃত মসজিদের গেট এবং বাইরের মূল গেটেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে রাতে কবরস্থানে পুলিশি প্রহরা অব্যাহত থাকবে। এ সময় ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কেবল বাইরের অংশ থেকেই মানুষ দোয়া করতে পারছেন।এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।তার আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?

জিবিএস, যার পুরো নাম গিয়ান-বারে সিনড্রোম। আমাদের চারপাশে যদিও রোগটি খুব একটা পরিচিত নয়, তবে খুব সামান্য লক্ষণ দিয়েই শুরু Read more

তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম
তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।মঙ্গলবার (১০ জুন) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের Read more

ট্রাম্পের সঙ্গে পুতিনের ২ ঘণ্টা ধরে ফোনালাপ
ট্রাম্পের সঙ্গে পুতিনের ২ ঘণ্টা ধরে ফোনালাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের Read more

৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) দেশে বিভিন্ন খাতে সংঘটিত ৩৭৩টি কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২২ জন শ্রমিক। ২০২৪ সালের Read more

এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ
এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার, বিচার আমারা দেখেছি কোনটার সাথে কোনোটার সংগশিক কোন ব্যস্তবতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন