মধ্যপ্রাচ্যে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখা যাওয়ায় শুরু হয়ে গেল মহিমান্বিত রমজানের অপেক্ষা। কারণ রজবের পর আসবে শা’বান মাস, আর তারপরই রমজান। এবার যদি রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে। খবর গালফ নিউজের।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।এ ক্ষেত্রে দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।উল্লেখ্য, রজব, জিলকদ, জিলহজ ও মহররম মাসকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। এই মাসগুলোয় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ রয়েছে। এ কারণে আরব সংস্কৃতি অনুযায়ী, স্থানীয়রা এই মাসে যুদ্ধবিগ্রহ, অন্যায়-অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি বিশ্রামে সময় অতিবাহিত করত।এরমধ্যে রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহিমান্বিত এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান দুদুর
একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান দুদুর

১৯৭১ সালে করা ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।তিনি বলেন, ’৭১-এ আপনারা Read more

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি বাবর, জাহাঙ্গীর সম্পাদক
সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি বাবর, জাহাঙ্গীর সম্পাদক

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার উপজেলার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন Read more

মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন
মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন

মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ Read more

সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। সরকার গঠনে নির্বাচনের Read more

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। বার্তাসংস্থা এপি বুধবার (১৫ অক্টোবর) Read more

‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’
‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন