আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি। ওই আসনে এবার প্রার্থী হতে চান মিস আর্থ বাংলাদেশ জয়ী এ মডেল।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন মেঘনা আলম। সংসদ সদস্য হিসেবে কেন তিনি যোগ্য এবং নির্বাচনে জয়ী হলে তিনি কী কী উন্নয়নমূলক কাজ করবেন সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানিয়েছেন। ফেসবুকে মেঘনা জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।  এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও উল্লেখ করেন। প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে ২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে কথা জানালেও কোন দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন তা এখনও প্রকাশ করেননি মেঘনা আলম। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন
ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরপর দেশটির নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হামলাটি গাজায় ইসরায়েলের Read more

কাবুল কি আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে?
কাবুল কি আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে?

প্রতিদিন ভোরে যখন কাবুলের শুষ্ক পাহাড়ে সূর্য উঁকি দেয়, তখন পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো ঘুম থেকে জেগে ওঠে। এরপর তাদের Read more

ইউএস ওপেনের ফাইনালে অ্যানিসিমোভা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে অ্যানিসিমোভা, প্রতিপক্ষ সাবালেঙ্কা

ইউএস ওপেনের নারী এককে নেয়োমি ওসাকাকে হারিয়ে ফাইনালে উঠলেন মার্কিন টেনিস তারকা আমান্ডা অ্যানিসিমোভা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) আসরের সেমিফাইনালে মুখোমুখি হন Read more

আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা
আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বর্ধিত সভা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ Read more

প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার
প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার

ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। তার মিষ্টি স্বভাবের সহজেই মন কেড়ে নেয় দর্শকদের। ২০১৭ সালে অভিনেতা বিবেক দাহিয়াকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন