চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ২৮টি গরু লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় ট্রাকচালক ও গরুর মালিকসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন মন্টু প্রামানিক, রুবেল, তানভীর প্রামানিক, ট্রাকচালক শাহাদাত ও ট্রাকচালকের সহকারী বাশার।শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির খবর পেয়ে পুলিশ উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে ২৬টি গরু উদ্ধার করে। এখনো দুটি গরু উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের রাশেদ (২৮), ওমর ফারুক (২৫) এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের সৈকত ইসলাম (৩০)।ভুক্তভোগী গরুর মালিক জানান, ব্যবসার উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে ট্রাকভর্তি ২৮টি গরু নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাচ্ছিলেন তারা। গরুবোঝাই ট্রাকটি ভাটিয়ারী এলাকা অতিক্রম করার সময় ডাকাতদল সামনে ও পেছনে দুটি মাইক্রোবাস দিয়ে ট্রাকটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে গরুর মালিক ও ট্রাকচালকের ওপর হামলা চালায়। একপর্যায়ে ডাকাতরা গরুর মালিকদের রাস্তার পাশে হাত-পা বেঁধে ট্রাকভর্তি গরুগুলো লুট করে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নিয়ে যায়।পরে স্থানীয়রা গরুবোঝাই ট্রাক দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৬টি গরু উদ্ধার করে। এখনো দুটি গরু নিখোঁজ রয়েছে।গরুর মালিক রুবেল শিকদার বলেন, ভাটিয়ারী এলাকায় আমাদের গরুবোঝাই ট্রাকের সামনে ও পেছনে দুটি মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে আমাদের জিম্মি করা হয়। হাত-পা বেঁধে নির্মমভাবে হামলা চালানো হয়। পরে জাতীয় জরুরি সেবায় ফোন করে বিষয়টি জানালে গরুবোঝাই ট্রাকে ব্যবহৃত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। ডাকাতদের বিভিন্ন অস্ত্রের আঘাতে আমরা ছয়জন গুরুতর আহত হই।এ ঘটনায় গরুর মালিক রুবেল শিকদার বাদী হয়ে আটক হওয়া তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ ২৬টি গরু উদ্ধার করা হয়েছে। ডাকাতদের কবল থেকে বাকি দুটি গরু উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসুতে ভোট গণনাকালে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু
জাকসুতে ভোট গণনাকালে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে Read more

ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিহাদ নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিহাদ (১৬) পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির Read more

সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন
সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন

শব্দ দূষণ রোধে সরকার কঠোর অবস্থান নিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় এখনও অবাধে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হর্ন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন