“ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা”-শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের। প্রকাশিত সংবাদে বায়ুদূষণ বিধিমালা ২০২২ লঙ্ঘন করে শহরে যত্রতত্র বালুর ব্যবসা ও ভবন নির্মাণ সামগ্রী খোলা জায়গায় রেখে বায়ুদূষণ করা হচ্ছে মর্মে তুলে ধরা হয়। এর প্রেক্ষিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে।অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার, আহমেদ সাদাত, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান এবং সহায়তায় ছিলেন দপ্তরের হিসাবরক্ষক আকরাম হোসেন ও নমুনা সংগ্রহকারী কামরুজ্জামান।এ সময় চলাচলের রাস্তা সংলগ্ন স্থানে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী (বালি, ইট, সিমেন্ট) রাখার অপরাধে ২ জনের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং খোলা অবস্থায় রাখা নির্মাণ সামগ্রী (বালি, সিমেন্ট) রাস্তা থেকে ১০ ফুট দুরুত্বে রেখে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়।এছাড়াও অভিযানকালে উপস্থিত জনতার মধ্যে নির্মাণ সামগ্রী (বালি, ইট, সিমেন্ট) এর মাধ্যমে বায়ুদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতন করা হয়। এ সময় পৌর এলাকায় নির্মাণ সামগ্রী রাখার ক্ষেত্রে রাস্তা থেকে অন্তত ১০ ফুট দূরুত্বে রাখা এবং এসব  নির্মাণ সামগ্রী ঢেকে রাখার ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জেলা পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা
মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা

দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে Read more

মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ে আহত সালমান খান
মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ে আহত সালমান খান

লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় গেল কয়েক দিন ধরেই নতুন সিনেমার শুটিং করছিলেন সালমান খান। ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার বেশ Read more

৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজাজুল মিয়া (২২) ও ইমন মিয়া (২৬) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন