জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিরা বাজারে ইউপি সদস্য সেলিম হোসেনের ব্যক্তিগত কার্যালয় থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সুজন মণ্ডল (২৭) আক্কেলপুর উপজেলার কাশিরা কুমিরপাড়া গ্রামের ওসমান মণ্ডলের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একই উপজেলার পাইকর দারিয়া গ্রামে কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগ তুলে সুজন মণ্ডলকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোপীনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন। এরপর স্থানীয়দের হাতে সুজন গণপিটুনির শিকার হন বলে অভিযোগ রয়েছে।স্বজনদের অভিযোগ, পরে ইউপি সদস্য সেলিম হোসেন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে নিয়ে যান এবং সেখানে রাতভর আটকে রাখা হয়। পরদিন সকালে ইউপি সদস্যের ব্যক্তিগত কার্যালয়ের ভেতরেই সুজনের মৃত্যু হয়। এরপর ঘটনাটি ভিন্ন খাতে নিতে মরদেহটি একটি গাছে ঝুলিয়ে রেখে সংশ্লিষ্টরা পালিয়ে যান।ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নিহতের স্ত্রী ইউপি সদস্যসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ ৮ জেলা
তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ ৮ জেলা

আজও তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী ঢাকাসহ দেশের ৮ জেলা। সেই সঙ্গে দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত Read more

ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০
ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় Read more

বাঘায় গোলাগুলিতে নিহত দুই, আহত দুই
বাঘায় গোলাগুলিতে নিহত দুই, আহত দুই

রাজশাহীর বাঘা উপজেলার খানপুর-পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও Read more

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট চলছে
প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট চলছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আজ (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রেললাইনের পাশ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন