প্রথমবারের মত পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও শেকড় মজবুত করতে এই উদ্যোগ সহায়ক বলে মনে করছেন এ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ও অভিভাবকরা। ছোটদের এই বড় পরীক্ষা যেন আতুর ঘরের এক সাহসী দীপশিখা। বেশ আগ্রহ নিয়েই যেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এ পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার ৩২টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৬ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী।শুক্রবার (১৯ ডিসেম্বর) ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করতে সকাল থেকে কেন্দ্রের মাঠে পরিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম দেখে মনে হচ্ছে পরিক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের একটি উৎসব।ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরিক্ষায় কেন্দ্র পরিদর্শন করেছেন ঈশ্বরদী মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান। পরিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অপেক্ষাকৃত অভিভাবকরা জানিয়েছেন, ‘এই বৃত্তি পরীক্ষা আমাদের কাছে এবং আমার সন্তানদের কাছে একটি উৎসব-উদ্দিপনার মত মনে হচ্ছে। বৃত্তি পেতেই হবে -এমন কোন বিষয় না। তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগী হওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে এ পরীক্ষায় অংশগ্রহন করিয়েছি যাতে তারা শুধু খেলাধুলা নয় বইমুখীও হতে পারে।’ ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগী করে তুলতে সহায়ক হবে। শুধু  তাই নয় এ সব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সঠিক মুল্যায়নও সম্ভব হবে বলে আমি মনে করছি।’ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ বলেন, ‘আমাদের এ্যাসোসিয়েশনের আওতায় ৩২টি প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিকের বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের আগ্রহ ও অভিভাবকদের দেখে মনে হচ্ছে এটি কোন উৎসবে পরিনত হয়েছে। শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতা পড়াশোনায় এগিয়ে থাকতে এ পরীক্ষাগুলো সহায়ক হিসেবে কাজ করবে।’এ্যাসোসিয়েশনের কেন্দ্র সচিব মোঃ রিয়াজুল ইসলামের সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার হল সুপারের দায়িত্বে ছিলেন এ্যাসোসিয়েশ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক আতাউল হত নান্নু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশিকুর রহমান লুলুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকসহ প্রমুখ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকঢোল পিটিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’
ঢাকঢোল পিটিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’

ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে সাত পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত। জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় ‘মাতব্বরদের’ এই সিদ্ধান্তের কারণে পরিবারগুলো Read more

নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ Read more

টাঙ্গাইলে মহানবীকে নিয়ে কটুক্তি হিন্দু যুবক আটক
টাঙ্গাইলে মহানবীকে নিয়ে কটুক্তি হিন্দু যুবক আটক

অশ্লীল ছবিসহ   মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায়  টাঙ্গাইলের দেলদুয়ারে অখিল সরকার (৪০) নামে এক Read more

ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ
ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ

চলতি মাসের ১২ এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে Read more

অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ
অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ওসমান হাদি গুলিবিদ্ধ: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন