জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও আন্দোলনকর্মী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি আন্দোলনের নামে সহিংসতা ও অগ্নিসংযোগ করায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন।বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘শরীফ ওসমান হাদির লড়াই প্রতিষ্ঠান গড়ার লড়াই। গঠনতান্ত্রিক লড়াই। আধিপত্যবাদ ভেঙে বাংলাদেশ গড়ার লড়াই। যারা আজকে আগুন দিয়ে আন্দোলন ও বিক্ষোভকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং এই কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে, তারা হাদির স্পিরিটের বিরোধী। এটা পরিকল্পিত স্যাবোটেজ।’সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘হাদির শহীদি মৃত্যুকে আমরা কোনোভাবেই কোনো হঠকারী গ্রুপকে ব্যবহার করতে দিবো না। হাদির খুনি ও গণহত্যাকারী হাসিনাকে ভারত থেকে ফেরত দিতে হবে।’ এর আগে দেওয়া আরেকটি স্ট্যাটাসে নাহিদ ইসলাম সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের বিক্ষোভকে ভিন্নখাতে প্রবাহের জন্য বিভিন্ন হঠকারী গ্রুপ চেষ্টা করছে। এরা জুলাই বিরোধী, এদের উদ্দেশ্য ভিন্ন।’ এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, স্বজনদের আহাজারি
মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, স্বজনদের আহাজারি

কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে মো. ওয়াব আলী (৪৫) নামে এক ট্রলারচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী
ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের Read more

ট্রাম্পের সামনে যুদ্ধবিরতি চুক্তি সই করল থাইল্যান্ড-কম্বোডিয়া
ট্রাম্পের সামনে যুদ্ধবিরতি চুক্তি সই করল থাইল্যান্ড-কম্বোডিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ায় সই হওয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্প Read more

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা। মা ইলিশ সংরক্ষণে গত ৪ Read more

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামেভর্তি একটি অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি ) সকালে সিদ্ধিরগঞ্জ থানা Read more

বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন