ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর পরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা দ্রুত হাদীর খুনীদের বিচার ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র-পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।এর আগে রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে পুরো ক্যাম্পাসের প্রদক্ষিণ শেষে মহাসড়ক অবরোধ করে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।এ সময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদী-হাদী’, ‘হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশান’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘খুনিদের ফাঁসি চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমাদের অসংখ্য জুলাই যোদ্ধাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সর্বশেষ আমাদের বিপ্লবী হাদীকে হত্যা করা হয়েছে। হাদী আমাদের সবসময় আধিপত্যবাদ বিরোধিতা ও ইনসাফ শিখিয়ে গেছেন। তিনি সাংস্কৃতিক আগ্রাসন ভাঙতে কাজ করেছেন। এইসবের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে জেগে উঠতে হবে। হাদীকে আজ হত্যা করা হয়েছে। আমরা আজ শুধু হাদী হত্যার বিচারের জন্য আসিনি, আমরা বাংলাদেশ থেকে আধিপত্যবাদের কবর দিতে রাজপথে এসেছি। হাদীর খুনীদের অতিদ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। পতিত আওয়ামীলীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে। যারা আওয়ামীলীগের জন্য কাজ করে যাচ্ছে আপনারা সাবধান হয়ে যান। ইন্টেরিম সরকার হাদীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনার নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। ভারত ও সন্ত্রাসীরা মিলে আমাদের বাঁচতে দিবে না। তাই আমাদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ
জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ির ধাক্কায় ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কেউ মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের Read more

পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ
ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড Read more

দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা
দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা

দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা Read more

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) সৌদির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন