চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বুধবার (১৭ ডিসেম্বর) খাইবার পাখতুনখোয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ল্যাপটপ স্কিম–২০২৫ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।শাহবাজ শরিফ বলেন, যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও সমর্থনে বিজয় অর্জন করেছে। তিনি দাবি করেন, ভারত এই পরাজয় কখনো ভুলবে না।গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ভারত অভিযোগ করে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানি জড়িত ছিল। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী ওই সংঘাতে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান ও বহু ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ।পাকিস্তানের প্রধানমন্ত্রী খাইবার পাখতুনখোয়ার জনগণকে সাহসী ও আত্মত্যাগী উল্লেখ করে জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে তারা দেশের শান্তি ফিরিয়ে এনেছে।তিনি বলেন, ল্যাপটপ স্কিমটি পুরো প্রদেশে সম্প্রসারণ করা হবে এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।শাহবাজ শরিফ বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে পাকিস্তান দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। অর্থনীতি এখন স্থিতিশীলতার পথে রয়েছে।তিনি আরও বলেন, চারটি প্রদেশ একসঙ্গে উন্নত হলে দেশও উন্নত হবে।সূত্র: জিও নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাড় থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) Read more

পাকুন্দিয়ায় পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ
পাকুন্দিয়ায় পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী ফিলিং স্টেশন নামের একটি স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। Read more

অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন হাসনাত
অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার Read more

মির্জাপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা
মির্জাপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে অপি (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শনিবার (২১ জুন) সকালে উপজেলার গাড়াইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন