পঞ্চগড়ের দেবীগঞ্জে এলএসডিতে পৌঁছানোর আগেই খাদ্য বিভাগের নতুন বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগের বিষয়ে এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে খাদ্য বিভাগ। অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পরই একই দিনে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গতকাল (১৭ ডিসেম্বর) সময়ের কণ্ঠস্বরে “এলএসডিতে পৌঁছার আগেই কালোবাজারে খাদ্য গুদামের নতুন বস্তা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের জন্য বরাদ্দকৃত নতুন বস্তা এলএসডিতে পৌঁছানোর আগেই ভিন্ন স্থানে নামিয়ে বিক্রির অভিযোগ ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের তথ্য উঠে আসে। সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তের সিদ্ধান্ত নেয় খাদ্য বিভাগ।জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেবীগঞ্জ এলএসডিতে পৌঁছানোর আগেই নতুন বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগের সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে সরেজমিনে তদন্ত করে সুষ্পষ্ট মতামতসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।গঠিত তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে পঞ্চগড় সদর উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদকে। সদস্য হিসেবে রাখা হয়েছে তেঁতুলিয়া উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন এবং কারিগরি খাদ্য পরিদর্শক সৈয়দ সাব্বির আহম্মেদকে।এর আগে প্রকাশিত সংবাদের অনুসন্ধানে দেখা যায়, গত ৪ ডিসেম্বর পঞ্চগড় থেকে RM পরিবহণ নামের একটি ট্রাক্টরে করে নতুন বস্তা বহন করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে ট্রাক্টরটির করতোয়া সেতু টোল এলাকা অতিক্রম, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পাটোয়ারী পাড়া এলাকায় থামা এবং স্থানীয় এক বস্তা ব্যবসায়ীর গোডাউনে বস্তা নামানোর দৃশ্য উঠে আসে। পরে ট্রাক্টরটি আবার এলএসডির দিকে গিয়ে সেখানে প্রবেশ করে। এতে বস্তার সংখ্যায় বড় ধরনের গরমিলের অভিযোগ ওঠে।তবে অভিযোগের বিষয়ে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার আগেই দাবি করেছিলেন, এলএসডিতে বস্তা ঠিকঠাকভাবেই এসেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বস্তা দেখানো সম্ভব নয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রক্ত পরীক্ষায় শনাক্ত হতে পারে ৫০টিরও বেশি ধরনের ক্যানসার
রক্ত পরীক্ষায় শনাক্ত হতে পারে ৫০টিরও বেশি ধরনের ক্যানসার

একটি রক্ত পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হতে পারে ৫০টিরও বেশি ধরনের ক্যান্সার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন এক গবেষণায় Read more

খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা

পরনে শিফন শাড়ি, আঁকা ভ্রু, চোখে বড় সানগ্লাস- নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে জনপরিসরে এভাবেই দেখা যেত প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা Read more

আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে প্রথম চালানে ভারতীয় একটি Read more

বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন
প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুর প্রেমিকাকে ফলো করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক বন্ধু। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে। খবর Read more

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার ঠিক এক মাস পূর্ণ হয়েছে। ভারতের দিক থেকেও সেই নতুন সরকারের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন