যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী আটক হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান-২ এর অংশ হিসেবে যশোরের ডিবি পুলিশ বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। যশোরের ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, মেহেদি মাসুদ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ফলে বুধবার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।   উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেহেদী মাসুদ চৌধুরী অস্ত্রের মহড়া দিয়ে উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মাক চেষ্টা করেন। তার নির্দেশে ছাত্রলীগ ক্যাডাররা উপজেলার ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেন। এছাড়াও মেহেদি মাসুদ চৌধুরি যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটনার আসামি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিশ্বকাপ, তাই নাম প্রত্যাহার করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ, তাই নাম প্রত্যাহার করল পাকিস্তান

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সদ্য সমাপ্ত এশিয়া কাপে যার রেশ দেখেছে পুরো বিশ্ব। এছাড়া ভারতে Read more

ফের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!
ফের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!

গঠনতন্ত্র সংশোধনের জন্য দীর্ঘদিন ধরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বার্তা দিয়ে আসছিল ফিফা ও এএফসি। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা Read more

আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ Read more

ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা
ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা

কোমরের ব্যথা কমাতে ঘরোয়া পরিচর্যা, ব্যায়াম ও অভ্যাসে পরিবর্তন অনেকটাই সাহায্য করে। নিচে সহজ কিছু উপায় দেখে নিন-গরম সেঁক: হালকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন