ভোলায় পৃথক ঘটনায় বিল্লাল হোসেন (২) ও তাহসান ইসলাম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও পূর্ব ইলিশা ইউনিয়নে পৃথক ঘটনায় শিশু দু’টির মৃত্যু হয়।মৃত শিশু বিল্লাল ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবির হোসেনের ছেলে। এবং তাহসান পূর্ব ইলিশা ইউনিয়নের কাজল মিয়ার ছেলে।শিশু দু’টির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যান শিশু বিল্লাল হোসেন। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুরের পানিতে  ভেসে থাকতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও একই দিন বেলা ১১ টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নে রাস্তা পার হওয়ার সময় একটি নচিমনের ধাক্কায় গুরুতর আহত হন শিশু তাহসান। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি শুল্ক ফাঁকি প্রায় ২৫ বস্তা ইন্ডিয়ান চকলেটসহ তিনজনকে Read more

সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একদিনে পরিচালিত অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা Read more

১২ উইকেটে বাংলাদেশ জিতলো ওয়ানডে সিরিজ
১২ উইকেটে বাংলাদেশ জিতলো ওয়ানডে সিরিজ

ঢাকা, ২৪ অক্টোবর: ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ আজ ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে Read more

জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন