কিশোরগঞ্জের পাকুন্দিয়া সড়কে গাছ কেটে ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ কর্মসূচি পালনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদুজ্জামান (৩২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে পৌরসদর বাজারের পাটমহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ফরিদুজ্জামান পৌরসদরের টান লক্ষীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাত ১টার দিকে খুরশীদ আলম কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার সময় শ্রীরামদি এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধ করেন। তারা মহাসড়কে গাছ ও লাকড়ি জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় গত ২ ডিসেম্বর রাতে পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর সদরের হাপানিয়া গ্রামের মো. নুরুল আমিনের ছেলে মো. খুরশীদ আলম বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান এজাহারনামীয় ৩৩ নম্বর আসামি। পাকুন্দিয়া থানার এসআই আতিকুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন ফরিদুজ্জামান। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকাতির অভিযোগে কিশোরগঞ্জে পৌর বিএনপির নেতা বহিষ্কার
ডাকাতির অভিযোগে কিশোরগঞ্জে পৌর বিএনপির নেতা বহিষ্কার

ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হওয়ার পর ডাকাতি মামলায় জড়ানোর অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৭৫ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৭৫ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু Read more

কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের Read more

‘বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ’
‘বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক এবং নির্বাচনের সময়সূচি ইস্যুতে বিএনপির অসন্তুষ্টির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন অবসান ঘটাতে এবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। তবে স্পষ্ট শর্ত হিসেবে তেহরান জানিয়েছে, Read more

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন