২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারী আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই আটক করা হয়েছে ২১ হাজারের বেশি মানুষকে। এর মধ্যে চলতি বছরই আটক হয়েছে আড়াই হাজারেরও বেশি। এছাড়া পাকিস্তান, মিয়ানমার ও নেপাল সীমান্তেও ভারতীয় বাহিনীর হাতে ঘটেছে আটকের ঘটনা। তবে ২০১৪ সাল থেকে চীনের সঙ্গে সীমান্তে কাউকে আটক করার কোনও নজির নেই। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভারত-চীন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে পার্লামেন্টকে জানিয়েছে ভারত সরকার। তবে একই সময়ে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্তে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।লোকসভায় উপস্থাপিত সরকারি তথ্য অনুযায়ী, এই অনুপ্রবেশকারীদের মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। এর পরের অবস্থানে রয়েছে মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটান সীমান্ত। ২০১৪ সাল থেকে বছরভিত্তিক সংকলিত এই পরিসংখ্যান দেখাচ্ছে, ভারতের পশ্চিম ও পূর্ব সীমান্তে নিয়মিত অনুপ্রবেশের চেষ্টা হলেও উত্তর সীমান্তে অর্থাৎ চীনের সঙ্গে ভারতের সীমান্তে এ ধরনের কোনও ঘটনার তথ্য নেই।তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য— জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটান সীমান্তে মোট ২০ হাজার ৮০৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই সীমান্তগুলোতে আরও ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী আটক হয়েছে। এরপর ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে।২০২৫ সালের নভেম্বর পর্যন্ত মাসভিত্তিক তথ্যেও অনুপ্রবেশকারীদের আটক অব্যাহত থাকার চিত্র দেখা যাচ্ছে। এই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ২ হাজার ৫৫৬ জন, ভারত-মিয়ানমার সীমান্তে ৪৩৭ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৪৯ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ৭৮ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।সরকারি এই তথ্যে দেখা গেছে, ২০২৫ সালেও ভারত-চীন সীমান্তে কোনও ধরনের অনুপ্রবেশকারী আটক হয়নি। আর এটি উত্তর সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিকে অন্য সীমান্তগুলোর তুলনায় ভিন্নভাবে তুলে ধরছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা
গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যা সাত টার সময় Read more

পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮
পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ Read more

নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের Read more

এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত
এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত

জম্মু-কাশ্মীর হামলার ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির Read more

রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড
রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন