ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তিনি ঢাকা কবি কাজী নজরুল কলেজ ছাত্রদলের নেতা বলে পরিচিত।তবে শামীম বিন ইসমাইলের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তথ্য অনুযায়ী, তিনি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন।সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বোয়ালমারী পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকার নিজ গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আটক শামীম বিন ইসমাইলকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
২৪ ঘণ্টায় গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৮ Read more

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বুধবার (১৫ অক্টোবর) Read more

ধামইরহাটে ৫ শত লিটার পেট্রোল জব্দ
ধামইরহাটে ৫ শত লিটার পেট্রোল জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ৫শত লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে Read more

এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম
এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম

বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও দিলেন Read more

ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র
ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি। ইতালিয়ান ফুটবল কনফেডারেশন Read more

ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি
ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন