সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এসবিইউ) জানায়, তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এসবিইউ জানায়, ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে। এতে কিলো ক্লাসের এ ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেছে তারা।সাবমেরিনটিতে ৪টি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলে জানিয়েছে তারা। এসব লঞ্চার দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো।ইউক্রেনের এ দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।দুই দেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে। এরমধ্যেই রুশ নৌবাহিনীর সাবমেরিনে হামলার তথ্য জানাল ইউক্রেন।আলোচনার মধ্যে এ হামলা চালিয়ে ইউক্রেন মূলত বার্তা দিতে চাচ্ছে তারা এখনো রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে মন্তব্য করেন আলোচনায় ‘জেলেনস্কির কোনো কার্ড নেই’। এরপর থেকেই হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে কিয়েভ।এরআগে রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন। এর জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানান, রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌ যুদ্ধে তারা নতুন মাইলফলক স্পর্শ করেছেন। কারণ সমুদ্রের মধ্যে সাবমেরিনে হামলা চালানোই সবচেয়ে বেশি কঠিন।এদিকে গত তিন বছরের মতো এবারও শীতকাল শুরু হওয়ার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের পূর্ব দিকে আরও ভূখণ্ড দখলের দাবিও করছে তারা।সূত্র: আলজাজিরা  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিপিএলে ফিরলেন সাকিব আল হাসান
সিপিএলে ফিরলেন সাকিব আল হাসান

ক্যারিয়ারের এক নির্মম বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের ক্রিকেটের Read more

বিএনপির মনোনয়নবঞ্চিত নাইম মোস্তফার মনোনয়ন উত্তোলন
বিএনপির মনোনয়নবঞ্চিত নাইম মোস্তফার মনোনয়ন উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-(পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত জুলফার নাইম মোস্তফার পক্ষে তার অনুসারীরা মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। শনিবার Read more

নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি
নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি

ময়মনসিংহের নান্দাইলে ঘরের তালা ভেঙে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে রোবেল Read more

নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন