দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিল পাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১টার দিকে মিটিংয়ের উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হয়। মিটিংয়ের বিষয়টি টের পেয়ে এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে জাতীয় পাটির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতিক লাঙ্গলসহ ভাংচুর করে ছাত্রজনতা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা মিটিং করছিল। সে খবর পেয়ে আমরা ছাত্র জনতা তাদের এই গোপন বৈঠকে বাধা প্রদান করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামীলীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা আওয়ামী লীগের সকল নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোন কার্যক্রম বাংলাদেশে থাকতে পারেনা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক
কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির আব্দুস সালাম (৪৮) দৌলতপুর থানার Read more

স্বামীর কথায় নিজেকে শেষ করলেন স্ত্রী, দায়ী করলেন শ্বশুর ও ননদকে
স্বামীর কথায় নিজেকে শেষ করলেন স্ত্রী, দায়ী করলেন শ্বশুর ও ননদকে

মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল ২৩ বছর বয়সী এক নারীর। কিন্তু সে আত্মহত্যা করার আগে একটি ভিডিও রেকর্ড রেখে Read more

মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন
মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরান মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি। মস্কো এবং তেহরানের মধ্যে কৌশলগত Read more

ভারত পালানোর উদ্দেশ্যে ফেনীর পলাতক আসামি রামগড়ে গ্রেপ্তার
ভারত পালানোর উদ্দেশ্যে ফেনীর পলাতক আসামি রামগড়ে গ্রেপ্তার

দীর্ঘদিন পালিয়ে বেড়ানো ফেনীর এক পলাতক আসামিকে রামগড় থেকে আটক করে নিয়ে গেলেন ফেনী সদর মডেল থানা পুলিশ।বুধবার (৩০এপ্রিল) দুপুরে Read more

ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ আগস্ট) Read more

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন