শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার মো. সুরুজ আলীর ছেলে। তিনি জেলার সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে নিয়মিত হাতির ভিডিও করে তাঁর ফেসবুক আইডিতে আপলোড করতেন।তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জের মালাকুচা বিটের বনে ৪০-৪২টি বন্য হাতি ৬-৭টি শাবকসহ অবস্থান করছে। খবর পেয়ে আজ বেলা সাড়ে ৩টার দিকে ফারুক হোসেন উৎসুক মানুষদের সঙ্গে বন্য হাতির ভিডিও করতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে যান।এ সময় তিনি সামনে গিয়ে ভিডিও করতে গেলে হঠাৎ হাতির সামনে পড়েন। তখন একটি বন্য হাতি পা দিয়ে তাঁর মাথা পিষ্ট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন বিভাগের লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফারুক হোসেনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে আজ সকালেও হাতির একটি ভিডিও আপলোড করা হয়েছে। তিনি প্রতিনিয়তই জেলার বিভিন্ন জায়গার বন্য হাতির ভিডিও ধারণ করে সেগুলো তাঁর ফেসবুকে আপলোড করতেন। এটি করতে গিয়ে তিনি অনেক সময়ই ঝুঁকিপূর্ণভাবে হাতির কাছাকাছি চলে যেতেন। ভিডিওগুলোতে বেশ কয়েকবারই হাতির ধাওয়া খেয়ে তাঁকে দৌড়ে পালাতে দেখা গেছে।বন বিভাগের বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, উপজেলার সীমান্ত এলাকায় বনের ভেতরে ৪০-৪২টি বন্য হাতি অবস্থান করছে। আজ বিকেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্ভবত তিনি ভিডিও করতে গিয়েছিলেন।সুমন মিয়া আরও বলেন, নিহত যুবকের পরিবারকে ক্ষতিপূরণের জন্য বন বিভাগের কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হবে।শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, এ ঘটনার পর ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করতে বলা হয়েছে। একই সঙ্গে মৃত ব্যক্তি যাতে দ্রুত সময়ে ক্ষতিপূরণ পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশু শামীম (১০) মারা গেছে। উদ্ধারের তিন দিন পর Read more

অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের কয়েক মাস আগে থেকেই দেশটির কট্টর স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর সঙ্গে যোগাযোগ Read more

ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন