চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি রাস্তার পাশের মেহগনি ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২৫টি সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ উঠেছে।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষ্ণুপুর মোবারকদি ডাকঘর রোড এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি গাছ দুই-তিন দিন আগেই কেটে নেওয়া হয়েছে এবং কিছু গাছ তখনও কর্তনের কাজ চলমান রয়েছে।অভিযোগ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সুবেদার ইসহাক মোল্লার ছেলে ইসমাইল মোল্লাসহ একই এলাকার আঃ আজিজ, অলিউল্লাহ প্রধানীয়া, ওসমান প্রধানীয়া, মিলন ও নজরুল প্রধানীয়া সরকারি গাছগুলো কর্তনে নেতৃত্ব দেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, প্রভাব খাটিয়ে ও নানা অজুহাতে সরকারি রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি রাস্তার স্থায়িত্ব নষ্ট হয়ে ভবিষ্যতে যাতায়াতে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সচিব হালিমা আক্তার বলেন, গাছ কাটার বিষয়টি কর্তৃপক্ষের মাধ্যমে অবগত হয়ে তিনি চৌকিদার ও দফাদারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পান। যারা গাছ কর্তন করেছেন তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমার বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। গাছগুলো যদি সরকারি রেকর্ডভুক্ত ভূমির মধ্যে পড়ে থাকে, তাহলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্ট তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল Read more

বিদেশি কর্মীদের সুখবর দিল নিউজিল্যান্ড
বিদেশি কর্মীদের সুখবর দিল নিউজিল্যান্ড

অভিবাসন নীতিতে ফের পরিবর্তন আনতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর ফলে দক্ষ কর্মীদের জন্য দেশটিতে প্রবেশ করা আরও সহজ হবে। ২০২৬ সালের Read more

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে Read more

গণপিটুনিতে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে আজ
গণপিটুনিতে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে আজ

মেয়ে নুপুরের বিয়ের দিন তারিখ ঠিক করতে গিয়েই নিহত হন রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার Read more

আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য Read more

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ
দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ ও দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে বহু মানুষ গৃহহীন হয়েছেন, হাজার হাজার মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন