নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ। গ্রেপ্তারকৃত তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে।সে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে হামলা করে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্র জনতা নিহত হয়। ছাত্রজনতা হত্যা মামলার সে আসামী। গতকাল সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ মহাসড়কে সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরো জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যায়। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিছিল বের করা হয়। সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছে। (মঙ্গলবার) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) Read more

ফুলের রাজ্য গদখালিতে চাষিদের ব্যস্ততা
ফুলের রাজ্য গদখালিতে চাষিদের ব্যস্ততা

ফুলের রাজ্য যশোরের গদখালিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভরা মৌসুমের বাজার ধরতে তাদের এই ব্যস্ততা। চাষিদের নিবিড় পরিচর্যায় মাঠে Read more

প্রিন্স সালমানের আমন্ত্রণে সৌদি গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
প্রিন্স সালমানের আমন্ত্রণে সৌদি গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ এই সফরকালে দুই দেশের Read more

অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?
অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?

বিশ্বজুড়ে সংঘাত বা যুদ্ধ বাড়লে সামরিক খরচও বাড়বে। ফলে কার্বন নিঃসরণ আরও বেড়ে যাবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর Read more

পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প
পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন, তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন