মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর ৩টায় থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।বিকল্প সড়কগুলো হলো-১। গাবতলী হতে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।২। কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাহিরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং হতে ডানে টার্ন করে মিরপুর-১ নং হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।৩। আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।৪। টাঙ্গাইল হতে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।উল্লিখিত অনুষ্ঠানসমূহ চলাকালীন সম্মানিত নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।এতে আরও বলা হয়, সেদিন ভোর ৩টা থেকে সকাল ৯:৩০টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনগুলোকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও Read more

ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য মোদিকে দায়ী করলেন দক্ষিণী অভিনেতা
ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য মোদিকে দায়ী করলেন দক্ষিণী অভিনেতা

চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার এ তালিকায় নাম উঠেছে দক্ষিণী অভিনেতা প্রকাশ Read more

ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭

ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা জ্যামাইকায় আঘাত হেনেছে। ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি-৫ মাত্রার এই ভয়াবহ ঝড়টি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে Read more

নোয়াখালীতে পানিবন্দি ৬৪ হাজার পরিবার, প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র
নোয়াখালীতে পানিবন্দি ৬৪ হাজার পরিবার, প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র

নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দি হয়ে পড়েছে ৬৩ হাজার ৮৬০টি পরিবার। জেলায় মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১০ Read more

গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল

গাজার জনগণকে সরিয়ে একটি ‘মানবিক শহর’ গড়তে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।বুধবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে Read more

যশোরে নার্সদের ভোটে শাহিদা সভাপতি ও মোফাজ্জল সম্পাদক নির্বাচিত
যশোরে নার্সদের ভোটে শাহিদা সভাপতি ও মোফাজ্জল সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন