উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।এর আগে বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরবর্তীতে দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেয়া হয়। দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে দেড়টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।জানা গেছে, ৪ ঘণ্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হবে। ঢাকার এয়ারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এই সফরে সম্মত হয়েছেন।শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তারপর থেকে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড
গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড

আঠারোবাড়ি এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন মিয়াকে ঢাকা রেলওয়ে Read more

বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে
বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ ফুটবল Read more

দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রেনের ধাক্কায় সোবদুল (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের Read more

যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি
ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে দুজনের প্রাণহানির  খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। এমতাবস্থায় Read more

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আলফাডাঙ্গায় এক ব্যক্তির কারাদণ্ড
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আলফাডাঙ্গায় এক ব্যক্তির কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে বল প্রয়োগের অপরাধে শফিকুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন