হলিউডের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের রহস্যজনক মৃত্যু হয়েছে।  বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৪ ডিসেম্বর) বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তারকা দম্পতির বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ডাকাতি ও হত্যাকাণ্ড তদন্ত ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনাটিকে “সম্ভাব্য হত্যাকাণ্ড” হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত রব রেইনারের বয়স ৭৮ বছর এবং তার স্ত্রী মিশেল রেইনারের বয়স ৬৮ বছর।রব রেইনার হলিউডে বিখ্যাত কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন। এর মধ্যে আছে, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’-এর মতো জনপ্রিয় ও ক্লাসিক সিনেমা।১৯৭০’র দশকে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে ‘মিটহেড’ চরিত্রে অভিনয় করে রব রেইনার ব্যাপক পরিচিতি পান। তিনি ১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত অভিনেত্রী পেনি মার্শালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং তিনি মার্শালের কন্যা, অভিনেত্রী ট্রেসি রেইনারের দত্তক পিতা।পরবর্তীতে ১৯৮৯ সালে রব রেইনার অভিনেত্রী ও আলোকচিত্রী মিশেল রেইনারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান, জেক, নিক ও রোমি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান
মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ Read more

দিনাজপুর-৪ আসনে চার রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন বহাল
দিনাজপুর-৪ আসনে চার রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন বহাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির মনোনীত Read more

তেল আবিবের ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতসহ ২ পাইলটকে আটকের দাবি ইরানের
তেল আবিবের ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতসহ ২ পাইলটকে আটকের দাবি ইরানের

ইরানের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম ইরানের আকাশে বিমানটি গুলি Read more

দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্মে অতিষ্ট রোগী এবং তাদের স্বজনরা। জানা গেছে, আগে তুলনামূলকভাবে এ চক্র কম থাকলেও Read more

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান
খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনও মুক্তি পাবেন না। Read more

আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ
আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ

দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন