পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসালং সেনা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ একুজ্জাছড়ি পাড়ার ১৪ মাইল এলাকায় ইউপিডিএফ-এর একটি সশস্ত্র গ্রুপ বনবিভাগের সরকারি জমি অবৈধ দখল করে আদালতের রায় উপেক্ষা করে কথিত স্কুল নির্মাণের অপচেষ্টা চালায়। গত ১৪ ডিসেম্বর (রবিবার) বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এর প্রতিক্রিয়ায় ইউপিডিএফ নেতা সজীব চাকমার নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা মাসালং বাজার এলাকায় বনবিভাগের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে আশরাফুল নামে এক বনরক্ষী গুরুতর আহত হন। একই সঙ্গে বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হলে সাজেকে গমনাগমনরত পর্যটকরা আটকা পড়েন।ঘটনার পর বাঘাইহাট সেনা জোনের মাসালং সেনা ক্যাম্প ও বাঘাইহাট জোন সদর থেকে সেনাবাহিনীর একাধিক টহল দল ঘটনাস্থলে পৌঁছে সড়কের বাধা অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।সরকারি স্থাপনার নিরাপত্তা এবং পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি বাঘাইহাট জোনের আওতায় শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, উপকরণ বিতরণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম ও সন্ত্রাস দমন অভিযান আগামীতেও চলমান থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি
এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি

আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে ‘বিগ বিউটিফুল Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে Read more

চট্টগ্রাম-১৫: প্রচারণা শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘন বিএনপি প্রার্থীর
চট্টগ্রাম-১৫: প্রচারণা শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘন বিএনপি প্রার্থীর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  Read more

আজ ৩০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৩০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ম্যানেজার নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক
ম্যানেজার নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার টু সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ Read more

বিজি প্রেসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে ইসি
বিজি প্রেসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে ইসি

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন