ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। নিচ থেকে স্থানীয়রা ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ। এ সময় হইচই পড়ে যায় আশপাশে।লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।স্থানীয় পারভেজ হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছেন। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, ‌জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি।রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ আলী নামের এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে পড়েন। উঁচুতে বসে তিনি ডাব খান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে গাছ থেকে নামার জন্য বলি। তিনি অনঢ় থাকেন। অনেক পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে সাতটি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক

যুব এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় পদক জিতেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনকে ১০৬–১৭ পয়েন্টে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে কাবাডি দল। Read more

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম, পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে Read more

এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন আম্পায়ার। তার এক সিদ্ধান্তেই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড-ভারতের মধ্যকার Read more

২২ এপ্রিল: নামাজের সময়সূচি
২২ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

স্কুল-কলেজ ধ্বংস, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন গাজার শিক্ষার্থীরা
স্কুল-কলেজ ধ্বংস, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন গাজার শিক্ষার্থীরা

অবরুদ্ধ গাজায় প্রায় আড়াই বছর ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। হামলার মুখে সব ধরনের স্কুল কলেজের স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। তবে Read more

শায়েস্তাগঞ্জ, বিপুল ভারতী, পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ, যুবক গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জ, বিপুল ভারতী, পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ, যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান জব্দ হয়েছে। এ সময় আবু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন