সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ রবিবার (১৪ ডিসেম্বর) তিনি এক বিবৃতিতে শোক জানান।বিবৃতিতে জামায়াত আমির বলেন, আফ্রিকার সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সদস্য শাহাদাত বরণ করেছেন এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।তিনি আরও বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। আমি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করছি এবং শহীদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগে আমরা বীর জাতি হিসেবে গর্বিত।তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে পৃথিবীর বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ ও সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে পালন করে চলেছেন। এ পর্যন্ত বাংলার সাহসী শান্তি সেনারা কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর, আফ্রিকার সিরেরালিওন, সোমালিয়া, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশে জটিল ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পেশাদারি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সেসব দেশে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছেন।বাংলাদেশ সেনাবাহিনীর এই অর্জন ও কৃতিত্ব বিশ্ববাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই অর্জন বিশ্ববাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলার অকুতোভয় সেনাদের সাহস, ধৈর্য ও বীরত্বের স্বাক্ষরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও সুনাম আরও সুদৃঢ় হয়েছে। প্রকৃত অর্থেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ সেনাবাহিনী’ এখন একটি ব্র্যান্ড নেম।তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অমূল্য অবদান রাখতে সক্ষম হবে।তিনি বলেন, আমি নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান রবের কাছে কায়মনোবাক্যে দোয়া করছি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য জাতিসংঘসহ বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত
পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত

পাবনার ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ Read more

শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার
শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–ময়মনসিংহগামী রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। ৫ Read more

কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ
কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বেলা Read more

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৩ জনের
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩১৯ জন হাসপাতালে ভর্তি Read more

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত ও চোর চক্রের সক্রিয় সদস্য শিপন মোল্যা ওরফে শিবুকে (৩২) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন