আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (সদরপুর–চরভদ্রাসন) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্বেচ্ছায় নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ শুরু করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি অনুসরণ করে এই উদ্যোগকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন।শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল সদরপুর উপজেলা সদরসহ আশপাশের হাট-বাজার ও সড়কে টাঙানো ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণে লাগানো প্রচারণা সামগ্রী নিজ হাতে খুলে ফেলেন। এ সময় তার সঙ্গে নেতাকর্মীরাও অংশ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন মেনে আমরা প্রচার কার্যক্রম পরিচালনা করতে চাই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, তার এই উদ্যোগের পর দলের নেতাকর্মীরাও নিজ এলাকায় প্রচার সামগ্রী অপসারণ করবেন।স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নিজ হাতে সব ব্যানার ও পোস্টার খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। পরিবেশ সুরক্ষা ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনই আমার উদ্দেশ্য।” তিনি আরও বলেন, প্রতীক বরাদ্দের পর নতুন করে আইন মেনে প্রচার শুরু করবেন।এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনও তার নেতাকর্মীদের নিয়ে ব্যানার–ফেস্টুন অপসারণ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সদরপুর উপজেলা জামায়াতের আমির দেলোয়ার হাওলাদার জানান, শনিবার জোহরের নামাজের আগেই উপজেলার সব এলাকা থেকে পোস্টার ও ব্যানার সরিয়ে ফেলা হয়েছে।খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মিজানুর রহমান মোল্লা শুক্রবার রাত থেকেই তার কর্মীদের নিয়ে প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম এম হোসাইনের প্রতিনিধি শাহ জামাল জানান, তারাও নির্ধারিত সময়ের আগেই ব্যানার ও ফেস্টুন খুলে ফেলেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, প্রার্থীদের স্বেচ্ছায় ব্যানার ও পোস্টার অপসারণে এলাকায় একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে। এতে একদিকে পরিবেশ পরিচ্ছন্ন হচ্ছে, অন্যদিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার একটি ভালো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি

বছরে দুই শতাধিক ডিম দিতে সক্ষম এমন মুরগির জাত উদ্ভাবন করেছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। এটি প্রচলিত দেশি মুরগির তুলনায় প্রায় তিনগুণ Read more

যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য  আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত Read more

বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর
বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার Read more

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ হারিয়েছে আরও ৪৪ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Read more

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, পাবেন যেভাবে
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, পাবেন যেভাবে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এর অংশ হিসেবে দেশের সব Read more

অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন
অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন

অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটির লস অ্যাঞ্জেলস শহর বিক্ষুব্ধরা গাড়িতে আগুন দিয়েছে। এ নিয়ে সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন