ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে তার নির্বাচনী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে মিছিলটি উপজেলা সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।সেখানে বক্তব্যে রাখেন, রাজশাহী- ৫ ‘পুঠিয়া-দূর্গাপুর’ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।তিনি বলেন, ওসমান হাদীর ওপর নির্মমভাবে গুলি চালানো হয়েছে। আমাদের সকলের প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওসমান হাদীর ওপর যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।এ সময় অন্যান্য বক্তারা বলেন, ‘দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন অবিলম্বে এই চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে বলে আমরা মনে করি। সরকার ব্যর্থ হলে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে অবিলম্বে প্রতিহত করবে।এ সময় সকল নেতাকর্মীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এই ফ্যাসিষ্ট ও গুপ্তবাহিনী যেকোনো সময় বাংলাদেশের যে কোন স্থানে যেকোনো ঘটনা ঘটাতে পারে। এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ কোনো রকম অপকর্ম করে পালিয়ে যেতে না পারে। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ
এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের ১০৪ নম্বরের বিপরীতে থাইল্যান্ডের ৫৩। সেই শক্তিমত্তার পরিচয় যেন পেল বাংলাদেশ। প্রীতি Read more

খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা
খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এসব ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েলের Read more

শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা
শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি । সম্প্রতি বড় পর্দায় Read more

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ Read more

বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন