চেতনানাশক স্প্রে দিয়ে একটি পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ ভাবে চুরি করে সব নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোল্লার বাজার সংলগ্ন মরন সাহার বাড়িতে।তবে ঘটনাটি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে ঘটেছে মরন সাহার বাড়িতে ঘটেছে।এঘটনায় ঘর মালিক মরন সাহার মা অঞ্জলি রানী সাহা মৃত্যুবরণ করেছেন। একই সঙ্গে গুরুতর অসুস্থ (অচেতন) অবস্থায় মরন সাহা (৫৫) ও তার স্ত্রী সন্ধ্যা রানী সাহা (৪৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মরন সাহা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও তার স্ত্রী সন্ধ্যা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।স্থানীয়রা ধারণা কনছেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে মরন সাহার বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা অচেতনকারী স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় পালিয়ে যায়।স্প্রের প্রভাবে পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়েন। এতে মরণ সাহা ও তার স্ত্রী গুরুতর আহত হলেও তার বৃদ্ধ মা অঞ্জনা গাড়ি মারা যায়। তার লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।পানি যাতীয় বিষাক্ত দ্রব্য ব্যবহার করা হয়েছে বলে ধারনা করা যাচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। তিনি আরো বলেন, মরণ সাহার স্ত্রী সন্ধ্যা রানীর অবস্থা অনেকাটা ভালো। তবে মরন সাহা বেশি অসুস্থ ও অজ্ঞান থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।বাড়ির পাশে থাকা এক স্থানীয় বৃদ্ধ বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ঘরে ভেতরে প্রবেশ করে। প্রবেশের পর তারা প্রথমেই স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে ফেলে। এরপর ঘর তছনছ করে খুঁজে সব মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে চেতনানাশক ঔষধ দিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যু ব্যক্তির লাশ  ময়না তদন্তের জন্য হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।এদিকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে সব লুটে নিয়ে যাওয়ার ঘটানাটি পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও প্রশাসনের নিরাপত্তা জোরদারের দাবি করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট
আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।রবিয়ার (০৫ মে) দুপুর Read more

আজ ৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ
ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ

বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেন রহমান। গনণমাধ্যমকে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার Read more

ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন
ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৯ Read more

হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল
হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ৯ মাস পর কীভাবে তাদের মনোনীত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করতে পারলেন তা নিয়ে প্রশ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন