নির্বাচনী আচরনবিধি রক্ষায় লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।শুক্রবার (১২ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে নেতাকর্মীদের নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। রেজাউল করিম লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী।এসময় সকল পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।রেজাউল করিম বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা সবাই চাই। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। অর্থাৎ সবার জন্য সমান সুযোগ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সহনশীলতায় বিশ্বাস করি। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা তা পালন করছি। আমরা পোষ্টার-বিলবোর্ড জনগনের উদ্দেশ্য লাগিয়েছি৷ আবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তা অপসারণ করছি।এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম সুমন, জয়েন্ট সেক্রেটারী কাউছার হামিদ, লক্ষ্মীপুর পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম, মান্দারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া Read more

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ
ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে Read more

ওসমান হাদি এখন কোমায় আছেন: চিকিৎসক
ওসমান হাদি এখন কোমায় আছেন: চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ Read more

আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান
আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর Read more

হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী
হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন