সচিবালয়ে ভাতা দাবিতে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ডিএমপি শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।মামলার আসামিরা হলেন-স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবির, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সহ-সভাপতি শাহীন গোলাম রব্বানী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম এবং তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন।এ মামলায় আরো রয়েছেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোঃ কামাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ইসলামুল হক, মহসীন আলী, তায়েফুল ইসলাম এবং মন্ত্রী-পরিষদ বিভাগের অফিস সহায়ক মোঃ নাসিরুল হক নাসির।মামলার পর সব আসামিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোর্টে চালান করা হয়েছে।এর আগে গত বুধবার সচিবালয়ে কর্মরত সরকারি কর্মকর্তারা ২০ শতাংশ সচিবালয় ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখেন।পরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর সচিবালয়ের বাদামতলায় আন্দোলন পরিচালনা করা হয়।এই সময় সরকারি আচরণবিধি অমান্য করায় অন্তত চারজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’
‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে Read more

রাজধানীতে যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীতে যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

প্রয়োজনীয় কেনাকাটা করতে আমরা পছন্দের মার্কেটে যাই। কিন্তু যদি সেই এলাকার মার্কেট বন্ধ থাকে, তাহলে দিনটি কোনো কাজেই আসবে না। Read more

পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪
পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির এক আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে সেখানে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে Read more

যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?
যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?

পবিত্র কুরআনের ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সুরা ইখলাস। এ সুরাকে যে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। ‘আয়িশা (রা.) থেকে বর্ণিত। একবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন