আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করার চেষ্টা যারা করেছে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয়ভাবে ব্যবহার করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে ভুলে গেলে চলবে না বলেও জানান তিনি।তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেগি না হয়ে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি। তিনি দাবি করেন, ২০২৪ সালের অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; বরং সাড়ে ১৫ বছরের সমষ্টিগত প্রয়াসের ফল।নির্বাচনী তপশিল ঘোষণা নিয়ে অনেকে ভারাক্রান্ত হলেও শেষ পর্যন্ত সবাই স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।বিএনপির ৩১ দফাকে জাতির ‘মুক্তির সনদের নির্যাস’ হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে প্রণীত এই ৩১ দফা এখন বাংলাদেশের ‘মহাকাব্যে’ রূপ নিয়েছে।তিনি বলেন, অনেকে অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ভুলে যাচ্ছে। আওয়ামী লীগের ভোটের আশায় একটি দল তাদের অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা বলে না। তিনি সতর্ক করে বলেন, রক্তস্নাত ইতিহাস, দুর্নীতি এবং অতীতে ‘হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা’র ঘটনাগুলো যেন জাতি ভুলে না যায়।তিনি আরও বলেন, শ্বেতপত্রের প্রতিবেদনে উল্লেখিত ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রমাণ করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং দেশের ‘কবর রচনা’ করেছে।সালাহউদ্দিন আরও বলেন, যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থের বিরোধী—১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ভূমিকার কথাও তুলে ধরতে হবে। তার দাবি, দেশের মানুষ এখন সচেতন; তাদের কাছে ‘ধর্মের বড়ি’ বিক্রি করা আর সম্ভব নয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু
সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন শাখা চ্যানেল থেকে দিন ও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বাঘুটিয়া Read more

৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প
৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস দীর্ঘদিন Read more

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ
এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। Read more

বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা
বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা

সদ্য বিদায়ী বছর ২০২৫ সাল বিশ্বব্যাপী সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ছিল রক্তক্ষয়ী একটি বছর। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) Read more

নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে দুই বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ অর্থ Read more

ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

ইরানের পরমাণু স্থাপনাগুলো থেকে পরমাণু সামগ্রী (Nuclear Materials) জব্দ বা সরিয়ে ফেলার কৌশল নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন