মহান বিজয় দিবসে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাস্যুটিং করবেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।একটি ছবি পোস্ট করে আশিক চৌধুরী লিখেন, স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ ডিসেম্বর ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেব ইনশাআল্লাহ। সঙ্গে থাকবে লাল সবুজের পতাকা।বিডার নির্বাহী চেয়ারম্যান আরও লিখেন, সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্ব রেকর্ড। সবাই আমন্ত্রিত। আগেও লাল সবুজের পতাকা হাতে ৪১ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ে সফলভাবে পৃথিবীতে অবতরণ করেন আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২০২৪ সালের ২৫ মে সকাল পৌনে ৯টায় মেমফিসে ৪১ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে লাল সবুজের পতাকা হাতে মাটিতে সফলভাবে নেমে আসেন তিনি। সফল স্কাইডাইভিং দেশবাসীকে উৎসর্গ করেন আশিক চৌধুরী।তিনিসহ ৭১ জন ডাইভার অংশ নেন দুঃসাহসিক ওই অভিযানে। আর এজন্য সেনা এবং বিমান বাহিনীর সহায়তা নিতে হয় তাদের।উইসকনসিন স্কাইডাইভিং সেন্টারের তথ্যমতে, সাধারণত স্কাইডাইভাররা মাটির ৮ থেকে ১৩ হাজার ফুট উপর থেকেই লাফ দেন। ১৫ হাজার ফুট ওপরে গেলে বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়। ৩০ হাজার ফুটের ওপর থেকে সাধারণ সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা ছাড়া কেউ ডাউভ করেন না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি

চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ফিট নন লিওনেল মেসি। তাই বিশ্রামে রাখা হয়েছে আর্জেন্টাইন তারকাকে। তবে তার অনুপস্থিতি মোটেই উপলব্ধি হতে Read more

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান Read more

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত একাধিক
ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত একাধিক

দ্য টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলায় তিনজন গুরুতর আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করা Read more

কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা
কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন