মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রথম গেইটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছেবৃহস্পতিবার(১১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এর আগে, বিকাল পৌনে ৫টার দিকে শহরের শহীদ রফিক সড়কে আইনজীবী সমিতির ২নং ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা। তবে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে গেলে কিছুক্ষণ এলাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়।স্থানীয়রা জানান, রাত সাতটা ৩৫ মিনিটে জেলা ও দায়রা দোলা আদালতের বাসভবনের প্রথম গেইটে এবং বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আইনজীবী ভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়েছে।ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু
আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতেই ৪৪ বছর বয়সী অভিনেতার মরদেহ পাওয়া যায়। Read more

ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ
ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ

কোরবানির ঈদের ছুটি শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা Read more

নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে Read more

জাকসু নির্বাচন : বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ
জাকসু নির্বাচন : বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর Read more

পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় বিজিবি’র অভিযানে ট্রাক্টরসহ আটক ১
পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় বিজিবি’র অভিযানে ট্রাক্টরসহ আটক ১

পঞ্চগড়ে বিজিবি'র অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি ট্রাক্টরসহ একজনকে আটক করা হয়েছে।বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ৫৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন