চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। বুধবার (১০ ডিসেম্বর) দলটি ১২৫ আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করে, যেখানে বাঁশখালী আসনে মীর আরশাদুল হকের নাম চূড়ান্ত করা হয়।এর আগে মীর আরশাদুল হকের পাশাপাশি কেন্দ্রীয় নেতা ইমন সৈয়দসহ আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অবশেষে বুধবার ঘোষিত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার সূত্রপাত হয়।মীর আরশাদুল হক দক্ষিণ বাঁশখালীর নাপোড়া গ্রামের মীরপাড়ার মীর মজিবুল হকের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পরে এনসিপি গঠিত হলে তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান।মনোনয়ন ঘোষণার পর এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে তাঁর ছবি সম্বলিত একটি পোস্ট দেওয়া হয়, যা তিনি নিজের ব্যক্তিগত আইডিতে শেয়ার করেন। সেখানে লিখেন, ‘এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বটের আক্রমণ থেকে মুক্তি দেয়নি! দেখা যাক, কী হয়…।’তিনি আরও লেখেন, রাজনৈতিক সচেতনতা ও সংস্কৃতি পরিবর্তন ছাড়া একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়। সেই পরিবর্তনের পথে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশ্লেষকদের মতে, অনলাইন আক্রমণ নিয়ে একজন মনোনীত প্রার্থীর এমন সরাসরি মন্তব্য সাম্প্রতিক রাজনীতিতে নতুন ধরনের আলোচনার জন্ম দিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে তিনি সময়ের কন্ঠস্বর প্রতিবেদককে বলেন, “এই নিউজ করার জন্য কি আপনাকে অফিস থেকে অ্যাসাইনমেন্ট হয়েছে? আমিও সাংবাদিকতা নিয়ে পড়েছি। আপনাদের আরও ক্লাস করতে হবে। ভালো হয়ে যান বেলাল ভাই।”‘বট বাহিনী’ বলতে কাদের বোঝানো হয়েছে— এমন প্রশ্নে তিনি বলেন, “আপনি গুগলে সার্চ করুন, ওখানেই পেয়ে যাবেন।”কিছুক্ষণ পর তিনি চ্যাটজিপিটির একটি স্ক্রিনশটও প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে পাঠান, যেখানে ‘বট বাহিনী’ সম্পর্কে তাঁর সার্চ এবং প্রাপ্ত উত্তরের অংশ দেখা যায়।মীর আরশাদুল হকের এই বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্যকে ঘিরে বর্তমানে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল: সারজিস
টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল: সারজিস

টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ: রিজওয়ানা
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ: রিজওয়ানা

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের Read more

নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প
নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন। বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এই খবর।  মৃত্যুর Read more

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। খবর আল জাজিরার।জেএমএ Read more

নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিন মাসে ৩ রোহিঙ্গা আটক
নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিন মাসে ৩ রোহিঙ্গা আটক

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে কার্যক্রম শুরু হয়েছে মাত্র তিন মাস আগে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দগ্ধ হওয়া এই কার্যালয়টি Read more

অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম
অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটক উপহার দিয়েছেন। কমেডি নাটক থেকে শিক্ষনীয় অনেক নাটকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন