রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা গর্ত খুঁড়ে ৪২ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে অনুসন্ধান করেও শিশুটির খোঁজ পাননি। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, এখন বড় পরিসরে মাটি খোঁড়া হচ্ছে। শিশুটি উদ্ধারে আরও সময় লাগতে পারে। শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তিনটি এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ করা হচ্ছে।বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের জন্য খনন করা গর্তে শিশু পড়ে যাওয়ার ঘটনা ঘটে। গর্তে পড়ে যাওয়া শিশুর নাম সাজিদ। সে পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। তাকে উদ্ধারের জন্য সবশেষ চেষ্টা হিসেবে তিনটি এক্সক্যাভেটর দিয়ে আশপাশের মাটি খনন করা হয়েছে। খনন করা অংশ থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা। তবে পানি ও কাদার কারণে তাদের বেগ পেতে হচ্ছে।  এর আগে বুধবার গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়। কিন্তু গর্তের ভেতরে ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা শনাক্ত করতে পারেনি।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, মাটির ওপর থেকে ৪২ ফুট গভীরতায়ও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে তাই আশপাশের মাটি খননের বিকল্প নেই। সেই কাজটিই এখন করছে ফায়ার সার্ভিস।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ভুয়া ডা. রবকে ১০ দিনের কারাদণ্ড
যশোরে ভুয়া ডা. রবকে ১০ দিনের কারাদণ্ড

এমবিবিএস ডিগ্রি না থাকলেও নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের চিকিৎসা ও অপারেশন করে আসছিলেন এইচ এস এম আব্দুর রব। যশোর Read more

ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 
ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ১নং ওয়ার্ডের নামাপাড়ায় অবস্থিত ‘কবি নজরুল বিদ্যানিকেতন’-এর প্রবেশপথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জমির মালিকপক্ষ। এতে Read more

গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার
গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার

জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছিলাম, তেমন হয়নি বলে Read more

আমরা জাপানের কাছে ৭৫০ মিলিয়ন ডলার আশা করি: প্রেস সচিব
আমরা জাপানের কাছে ৭৫০ মিলিয়ন ডলার আশা করি: প্রেস সচিব

আমরা জাপানের কাছে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছি। তার মধ্যে ৫০০ মিলিয়ন Read more

মুন্সিগঞ্জের মেঘনায় জলদস্যুদের মধ্যে সংঘর্ষ, নিহত ১
মুন্সিগঞ্জের মেঘনায় জলদস্যুদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই জলদস্যু চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্যুটার মান্নান (৪২) Read more

খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ
খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ

ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন