রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপের ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে ২ বছরের শিশু।বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।আটকা দুই বছরের শিশুটির নাম মো. সাজিদ। সে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সেখানে থাকা পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের পাইপের টেস্ট বোরিংয়ের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু সাজিদ। এ ঘটনার পর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে রাজশাহী শহর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।তিনি আরও বলেন, পরিত্যক্ত নলকূপটির বোরিংয়ের ব্যাসার্ধ পাঁচ ফিট। এটি প্রায় ৩৫ ফিট গভীর পর্যন্ত গেছে। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন তাকে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। মাটি খুঁড়ে তাকে বের করতে হবে এখান থেকে। এটি খুব কঠিন কাজ।ওসি শাহীনুজ্জামান জানান, ফায়ার সার্ভিস কর্মী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি তাকে উদ্ধার করে আনার। ইতোমধ্যে ঘটনাস্থলের চারপাশে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছে। আনা হয়েছে অ্যাম্বুলেন্স ও ডাক্তার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেডারেশন কাপে পয়েন্ট খুইয়েছে কিংস, মোহামেডানের দুর্দান্ত সূচনা
ফেডারেশন কাপে পয়েন্ট খুইয়েছে কিংস, মোহামেডানের দুর্দান্ত সূচনা

ফেডারেশন কাপ দিয়ে আজ শুরু হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ। Read more

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহত, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহত, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ Read more

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: ফখরুল
ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: ফখরুল

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে Read more

আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা
আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ Read more

ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল সামরিক অভিযান আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। একই সঙ্গে Read more

ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রসহ ৩ জনের মৃত্যু
ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রসহ ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন