কিশোরগঞ্জের ভৈরবে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে আরেক শিশুর বিরুদ্ধে। ভৈরব থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় শিশুই পৌর শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমদাদুল কবির।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টায় ভুক্তভোগী ৭ বছরের শিশুটিকে চিপস্ ও চকলেট কেনার কথা বলে নিউ টাউন এলাকায় অভিযুক্ত শিশু (১৩) তার বাসায় নিয়ে যায়। পরে শিশুটিকে তার বসত ঘরে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওইদিন বাসায় ফিরে ভুক্তভোগী শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে বিষয়টি তার মায়ের নজরে আসে। শিশুটির বাবা বিষয়টি জানতে পেরে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার (৯ নভেম্বর) একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ভৈরব থানার এসআই ইমদাদুল কবির বলেন, ‘বিষয়টি জানার পর কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে। পরে ভৈরব থানায় মামলা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিশুটিকে ধরতে পুলিশ কাজ করছে ‘এদিকে অভিযুক্ত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার ভাড়া বাসায় তালাবদ্ধ দেখা যায় এবং কাউকে খোঁজে পাওয়া যায়নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব Read more

উত্তরা আধুনিক মেডিকেলে পরিচয়হীন পোড়া লাশ, পরিচয় মেলেনি
উত্তরা আধুনিক মেডিকেলে পরিচয়হীন পোড়া লাশ, পরিচয় মেলেনি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা Read more

আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন
আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন Read more

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে । ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে Read more

সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির
সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া Read more

২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের
২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের

ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী ও প্রস্তুত যে প্রয়োজনে ইরান টানা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে। এমনটাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন