সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। কারামুক্ত হতে আর কোনো বাধা নেই তার। আজ সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেয়া জামিনের লিখিত আদেশ আসার পর আদেশ দেবেন আপিল বিভাগ। এর মধ্যে তিনি কারামুক্ত হতে পারবেন না বলে জানান আপিল বিভাগ। এর আগে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত ৬ নভেম্বর সন্ত্রাসী বিরোধী আইনের মামলা হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেন বেঞ্চ থেকে জামিন পান। গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন।মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩ টার Read more

জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। কাউন্সিলসহ নানা Read more

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি Read more

ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন জানানোর পর দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়ে Read more

মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘিরে কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘিরে কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির Read more

শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন