মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বিকৃতভাবে সম্প্রচারে পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।সম্প্রতি বিবিসির সংবাদ পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত পক্ষপাতিত্ব’ নিয়ে অভিযোগ ওঠে। বিবিসির কাভারেজ প্রশ্নবিদ্ধ হওয়ার পর তারা দুইজন পদত্যাগ করলেন। বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট বিবিসির সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের এই অভিযোগ তোলেন।বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বিবিসির একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করে। তাতে দেখা যায়, বিবিসির জনপ্রিয় তথ্যচিত্র সিরিজ ‘প্যানোরামা’-তে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ এমনভাবে সম্পাদনা করে জোড়া লাগানো হয়েছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উৎসাহিত করছেন।টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, “কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।” অন্যদিকে ডেবোরাহ টারনেসও দায়িত্ব স্বীকার করে বলেন, “চূড়ান্তভাবে এই দায়ভার আমার। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।”এ ঘটনার পর ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে বিবিসিকে “১০০% ভুয়া খবর” ও “অপপ্রচারের যন্ত্র” বলে উল্লেখ করেন। তিনি টিম ডেভির পদত্যাগ সংক্রান্ত খবরের সঙ্গে টেলিগ্রাফের “Trump goes to war with ‘fake news’ BBC” শিরোনামের প্রতিবেদনটির স্ক্রিনশটও শেয়ার করেন।বিবিসি এ ঘটনার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্পে কাঁপলো সিলেট
ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশু শামীম (১০) মারা গেছে। উদ্ধারের তিন দিন পর Read more

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা
বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের ২২ তারিখ পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ Read more

নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করে তারিখ দিন ঘোষণা করুন: ফারুক
নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করে তারিখ দিন ঘোষণা করুন: ফারুক

নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই অপশক্তিরা আবারও একত্রিত হচ্ছে। তাই কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা না করে আজকেই নির্বাচনের তারিখ Read more

শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়েও জেতা হলোনা হংকংয়ের
শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়েও জেতা হলোনা হংকংয়ের

এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে হংকং। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা তোলে Read more

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, আটক ৩
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, আটক ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন