যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান আদালতে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, অপমান-অপদস্থ করা এবং হত্যার হুমকি দেওয়ার চেষ্টা করেছেন তিনি।রবিবার (৯ নভেম্বর) তিনি মামলাটি করেন।রাশিদা রহমান যশোরের শাহ আব্দুল করিম রোডের বাসিন্দা। পিটিশনে তিনি উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এরইমধ্যে দেলোয়ার হোসেন খোকন তাকে বিভিন্ন সময়ে অপমান করেছেন।পিটিশনে বলা হয়েছে, গত ৮ নভেম্বর রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় এক সভায় দেলোয়ার হোসেন খোকন তাকে মারতে তেড়ে আসেন এবং বলেন, “বেয়াদব, নষ্ট মহিলা, মেরে তোর আর তোর ছেলের চামড়া তুলে নেব। ৪৮ ঘণ্টার মধ্যে তোকে আর তোর ছেলেকে পুলিশ দিয়ে তুলে আনবো।” উপস্থিতরা হস্তক্ষেপ করলে তিনি নিবৃত হন, কিন্তু হুমকি দিয়ে বলেন, কোনো মামলা করলে খুন করে দেবেন।কোতোয়ালি থানায় মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ মামলা না নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলের পরামর্শ দেয়। সেই অনুযায়ী মামলা দায়ের করা হয়।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগটি আমলে নিয়ে ডিবি পুলিশের ওসিকে তদন্ত করে আগামী বছরের ৭ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।এই বিষয়ে বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাংবাদিকদের বলেন, “আমি তাকে বকাবকি করেছি, এটি সত্য। তবে দলের স্বার্থে কাউকে বকাবকি করলে মামলা হয়, এটি আগে কখনো দেখিনি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির
চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য Read more

হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল
হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি Read more

নেত্রকোনায় স্টিয়ারিং কমিটির নবম সভা
নেত্রকোনায় স্টিয়ারিং কমিটির নবম সভা

নেত্রকোনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত স্টিয়ারিং Read more

এবার কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালাল থাইল্যান্ড
এবার কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালাল থাইল্যান্ড

থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্যাম্বোডিয়ার একটি সামরিক Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন