ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ (৭ নভেম্বর) ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।দুটি সিরিজেই বরাবরের মতো লঙ্কানদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ইনজুরির কারণে দুই সিরিজের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন দিলশান মাদুশঙ্কা এবং মাতিশা পাথিরানা।আগামী ১১ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ১৩ নভেম্বর দ্বিতীয় এবং ১৫ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ইনজুরিতে ছিটকে যাওয়া দিলশান মাদুশঙ্কার পরিবর্তে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এশান মালিঙ্গা।পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৭ নভেম্বর। ইনজুরির কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া মাতিশা পাথিরানার পরিবর্তে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো। রাওয়ালপিন্ডিতে ১৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজ শুরু করবে। এরপর দলগুলো লাহোরে পাড়ি জমাবে।গাদ্দাফি স্টেডিয়ামে ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। এরপর লঙ্কানরা ২৫ নভেম্বর জিম্বাবুয়ে এবং ২৭ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মোকাবিলা করবে।শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড :চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশরা, কুশল মেন্ডিস, সাদীরা সমারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, এশান মালিঙ্গা।শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড :চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশরা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, জনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশান হেমন্থা, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো, এশান মালিঙ্গা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১৩ জুলাই) Read more

তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

মুন্সিগঞ্জে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের মিরকাদিমে ঐতিহ্যবাহী রিকাবিবাজার খাল খনন, খালের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Read more

দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। বিশেষ Read more

বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ Read more

বাবার অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছেলের
বাবার অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছেলের

নাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদ আলীর হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) নিহত হয়েছে। বাবা ধারালো অস্ত্র (হাসুয়া) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন