বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অংশগ্রহণমূলক, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান দায়িত্ব।”তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। জনগণের শক্তির ওপর ভর করেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই গণআন্দোলন আরও বেগবান করা হবে।”জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. জহিরউদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপনসহ জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহিরউদ্দিন স্বপন বলেন, “আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। আপনারা বিএনপির প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়ে আসছেন, সেই আস্থা অটুট রাখলে আমরা জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। এই সংগ্রাম জনগণের, এই বিজয়ও হবে জনগণের।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে Read more

সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বেশ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। আজ শুক্রবার সকালে কয়েকটি Read more

আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ
আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ১৩১ পৃষ্ঠার Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন