মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও ভোগান্তিতে পড়েছে।জানা গেছে, ২০০৮ ও ২০০৯ সালে নিয়োগপ্রাপ্ত এসব সহকারী শিক্ষক ১০ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেডের সুবিধা পান। এরপর ২০১৮ ও ২০১৯ সালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাদের প্রথম উচ্চতর গ্রেড প্রদান করেন। দীর্ঘদিন ধরে এই সুবিধা ভোগ করলেও চলতি মাস থেকে কোনো পূর্ব ঘোষণা বা লিখিত নির্দেশনা ছাড়া বেতন বন্ধ করা হয়েছে।চলতি বছরের ২০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রের আলোকে মুন্সিগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর মেহেদী হাসান শরীফ জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানান, শিক্ষকদের উচ্চতর গ্রেড বাতিল হতে পারে। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিসকে বেতন বন্ধ রাখার নির্দেশ দেয়।সদরের নৈরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, “হঠাৎ বেতন বন্ধ দেখলাম। শিক্ষা অফিসে গেলে বলা হলো, জেলা হিসাবরক্ষণ অফিসের নির্দেশ এসেছে। কিন্তু সেই চিঠি কেউ দেখাতে পারেনি।”একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, জেলা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করার সময় অডিটর মেহেদী হাসান শরীফ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। শিক্ষকরা দাবি করেছেন, ওই কর্মকর্তা ‘অকথ্য ভাষায় গালাগাল’ করেছেন এবং অফিসে প্রবেশের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।শিক্ষক খালেদা আক্তার বলেন, “আমরা তো রাষ্ট্রীয় কর্মকর্তা। কিন্তু আমাদের সঙ্গে এমন আচরণ কষ্টদায়ক। যদি কোনো ভুল থাকে, তা যাচাই করে সংশোধন করা হোক। একযোগে বেতন বন্ধ রাখা অযৌক্তিক ও মানবিকভাবে অন্যায়।”অডিট অফিসার মেহেদী হাসান শরীফ বলেন, “আমার সঙ্গে খারাপ আচরণ বা গালাগালি করার দাবি মিথ্যা। তারা উল্টো ২০-২৫ জন নিয়ে এসে আমাকে হুমকি দিয়েছে। তাদের বেতন আটকে রাখা হয়েছে উপজেলা শিক্ষা অফিসের চিঠির কারণে।”সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মোমিন মিঞা জানান, “জেলা হিসাবরক্ষণ অফিসের লিখিত চিঠির প্রেক্ষিতে শিক্ষকদের বেতন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য আমরা কাজ করছি। ১০-১৫ দিনের মধ্যে শিক্ষকরা আগের গ্রেডে নিয়মিত বেতন পাবেন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতি নির্বাচন: ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতি নির্বাচন: ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চারটি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন Read more

মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল
মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়ায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে আশঙ্কা Read more

বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 
বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড Read more

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি শাইরা পাড়া গ্রামে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে  পুকুরে ডুবে তাবাসসুম (৯)ও রেহান(৭) নামক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন